ধর্ষণচেষ্টা মামলা
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টায় যুবকের ৮ বছরের কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় মাসুদ রানা নামে এক যুবককে ৮ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার জেলা ও দায়রা জজ আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করেন।
মহিপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: অভিযুক্ত বৃদ্ধ গ্রেফতার
পটুয়াখালীর মহিপুরে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে নূর মোহাম্মদ হাওলাদার (৬৫) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগী শিশুর মায়ের দায়ের করা মামলার প্রেক্ষিতে তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
টুঙ্গিপাড়ায় ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, বৃদ্ধ কাউন্সিলর প্রার্থী গ্রেফতার
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে কলা খাওয়ার লোভ দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক বৃদ্ধের বিরুদ্ধে। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল পেয়ে পুলিশ অভিযুক্ত জাকির হোসেন শেখকে (৬০) গ্রেফতার করেছে। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আশুলিয়ায় শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গাইবান্ধা থেকে গ্রেফতার
ঢাকার আশুলিয়ায় ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার মামলার প্রধান আসামি বিদেশ সরকার (৫৫)-কে গাইবান্ধা থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। যৌথ অভিযানে র্যাব-১, র্যাব-৪ ও র্যাব-১৩ অংশ নেয়।